জেলার খবর

ফুলপুরে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

ফুলপুরে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার
ফুলপুরে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে রুমেল (১৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ফুলপুর বিদ্যুৎ অফিসের পেছনের একটি ফিশারী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, সিনিয়র পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার ও ওসি ইমারত হোসেন গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রুমেল পৌরসভার আমুয়াকান্দা বাগানবাড়ির ট্রলি চালক সাইদুল ইসলামের ছেলে ও সরকারি ভাতাভোগী শারীরিক প্রতিবন্ধী।

বাবা সাইদুল বলেন, ‘আমার ছেরার মিরহি ব্যারাম আছিন। তার একটা প্রতিবন্ধী কার্ড আছে। সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে বের হয়। পরে ১টার সময় খবর পাই সে ফিশারীত পইরা মারা গেছে।’

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, সে প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিল। সবার ধারণা, ফিশারীর পাড় দিয়ে যাওয়ার সময় সে পানিতে পড়ে গেছে, আর উঠতে পারেনি। পরে ফিশারীওয়ালা রেণু ছাড়তে গিয়ে লাশ ভাসতে দেখে আমাদের খবর দেয়। এ ব্যাপারে নিয়মানুযায়ী একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তারপর পরিবারের আবেদনক্রমে লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ