জেলার খবর

নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসাশিক্ষক নিহত

নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসাশিক্ষক নিহত
নাটোরে ট্রাকচাপায় ২ মাদ্রাসাশিক্ষক নিহত

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষক।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ফেরিঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক খলিলুর রহমান এবং একই মাদ্রাসাশিক্ষক বেলাল হোসেন। আহত শিক্ষকের নাম আব্দুল হামিদ।

সিংড়া থানা পুলিশের এসআই কিশোর কুমার রায় বলেন, সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে তিন মাদ্রাসাশিক্ষক সিংড়ার চলন বিলে এতিম শিশুদের জন্য ধান সংগ্রহ করতে যাচ্ছিলেন।

পথে পুরাতর ফেরিঘাটসংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়। আহত হন আরও একজন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ