জেলার খবর

পূবাইলে পরিত্যক্ত বাথরুমে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ

পূবাইলে পরিত্যক্ত বাথরুমে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ
পূবাইলে পরিত্যক্ত বাথরুমে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজারে বাসায় পৌছানোর কথা বলে পরিত্যক্ত বাথরুমে নিয়ে একজন নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত ধর্ষক সোহেল পূবাইলের ৪২ নং ওয়ার্ডের চাঁন্দের আটি এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

সে ভাড়ায় চালিত প্রাইভেটকার চালক। মাঝে মধ্যে স্থানীয় থানা পুলিশের গাড়িচালকের ডিউটি করতো বলে জানা গেছে।

শনিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে সোহেলকে (৩২) আসামি করে পূবাইল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার এস আই জান্নাতুল ফেরদৌস যুগান্তরকে জানান, ভিকটিমের সাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি এখনও গ্রেফতার হয়নি।

মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পূবাইলের তালটিয়া এপিএস গার্মেন্টস ছুটি হওয়ার পর ওই নারী পায়ে হেঁটে মিরের বাজার নিজের ভাড়া বাড়িতে ফিরছিলেন। এসময় ওঁৎ পেতে থাকা সোহেল তালটিয়া রানা সিএনজি পাম্পের সামনে থেকে ওই নারী বাসায় পৌছে দেওয়ার কথা বলে গাড়িতে (ঢাকা মেট্রো গ-৭০৩০) তুলে। গাড়িতে করে ভাদুনে অবস্থিত বিভিন্ন সুটিং স্পটে ঘুরিয়ে ভিকটিমের বাসার সামনে জামালের চা দোকানের সামনে নামিয়ে দেয়। পরে ভিকটিমের পিছু নিয়ে বাড়ির গেটের সামনে আসে। বাসায় প্রবেশের আগেই বাসার বিপরীতে থাকা আজগর প্রফেসরের পরিত্যক্ত বাসার বাথরুমে নিয়ে মুখে কাপড় দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই সোহেল ।

ধর্ষণের শিকার ওই নারী ছাড়া পেয়ে তার বাড়ির কেয়ারটেকার জামাল ও অন্য গাড়ি চালক বিল্লালকে ঘটনা জানালে তাদের সহ্যোগিতায় পূবাইল থানায় গিয়ে মামলা করার জন্য আবেদন করেন। ঘটনার একদিন পর শনিবার সকালে মামলা নেয় পুলিশ। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ