জেলার খবর

ভাতিজাদের হাতে চাচা খুন

ভাতিজাদের হাতে চাচা খুন
ভাতিজাদের হাতে চাচা খুন

বরগুনার বদরখালী ইউনিয়নে ড্যামা গুলিশাখালী গ্রামে ভাতিজাদের শাবলের আঘাতে আহত চাচা সুলতান (৪০) শনিবার মারা যান। এলাকাবাসী এই ঘটনায় জড়িত নিহত সুলতানের ছোট ভাই সোহরাব ও ভাতিজা রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় জড়িত ভাতিজা মিরাজ পলাতক।

এলাকাবাসী জানায়, সুলতান একজন কৃষক। তার দুটি মেয়ে রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় ছোট ভাইয়ের দুই ছেলে চাচার জমি তাদের নামে লিখে দেয়ার জন্য বলে। সুলতান এতে রাজি না হওয়ায় ভাই-ভাতিজাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সুলতান জমি থেকে কলাগাছের ড্যাম তুলতে গেলে মিরাজ ও রিয়াজ তাকে বাধা দেয়। মিরাজ এক পর্যায়ে শাবল দিয়ে সুলতানের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারায়। গ্রামবাসী উদ্বার করে প্রথমে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মারা যায়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, এলাকাবাসী দুই জনকে আটক করেছে। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ