জেলার খবর

নাটোরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা

নাটোরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা
নাটোরে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা

নাটোরের নলডাঙ্গায় তুচ্ছ ঘটনায় আহসান হাবিব নামে ছয় বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত হাবিব একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রোববার দুপুরে শিশু আহসান হাবিব বাড়ির পাশেই তার চাচার বাড়িতে যায়। সেখানে গিয়ে তার চাচাতো ভাই আসিফ আলীর বিস্কুট খেয়ে ফেলে। এতে আসিফ ক্ষিপ্ত হয়ে শিশুটিকে মারধর করে ও গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই শিশুটি শ্বাসরোধে মারা যায়। এ সময় আসিফ সবার অগোচরে শিশুটির মরদেহটি পাশের ভুট্টাক্ষেতে লুকিয়ে রাখে। বাড়িতে ফিরে সে জানায় শিশু হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী আসিফের সন্দেহজনক আচরণে তাকে প্রশ্নবানে জর্জরিত করতে থাকে। রাত ১২টার দিকে আসিফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পুলিশকে খবর দিলে তারা গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। সেই সাথে আসিফকে আটক করে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আরও জানান, আটককৃত আসিফ আলী মহিষডাঙ্গা গ্রামের নাজির উদ্দিনের ছেলে। ১৫ বছর বয়সী আসিফ মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে তারা জেনেছেন। মামলা দায়েরের পর তাকে আদালতে তোলা হবে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ