জেলার খবর

ছুরিকাঘাতে হত্যার পর আগুনে পোড়াল তরুণীর লাশ

ছুরিকাঘাতে হত্যার পর আগুনে পোড়াল তরুণীর লাশ
ছুরিকাঘাতে হত্যার পর আগুনে পোড়াল তরুণীর লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের একটি খাল থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশের পরিচয় গোপন করার জন্য ঘাতক মৃতদেহে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে পুলিশ জানায়।

সোমবার দুপুর ১২টার দিকে জনতাবাজার দাদনা খালপাড় থেকে ওই তরুণীর পোড়া বীভৎস লাশটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতাবাজার এলাকার দাদনা খালের পাড়ে সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারীর পোড়া লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

বিষয়টি পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সংবাদ পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর খাল পাড়ে এনে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করা হবে। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ