জেলার খবর

পালিয়ে যাওয়া দশ করোনা রোগীকে ধরে আবার হাসপাতালে ভর্তি

পালিয়ে যাওয়া দশ করোনা রোগীকে ধরে আবার হাসপাতালে ভর্তি
পালিয়ে যাওয়া দশ করোনা রোগীকে ধরে আবার হাসপাতালে ভর্তি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে দশজন করোনা রোগী কর্তৃপক্ষকে না জানিয়েই বাড়ি চলে গিয়েছিল। এদের মধ্যে ৭ জন ভারতফেরত করোনা পজেটিভ রোগী। পরে সোমবার বিকাল ৫টার দিকে পুলিশ ওই ১০ জন রোগীকে নিজেদের হেফাজতে নেয়।

এর মধ্যে একজনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি রোগীরা পুলিশ হেফাজতে হাসপাতালের পথে রয়েছেন বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় জানান, শনিবার সকাল থেকে রোববার দুপুরের মধ্যে অনুমতি ছাড়াই তারা হাসপাতাল ত্যাগ করেছেন। সোমবার পালিয়ে যাওয়া রোগীদের নাম ঠিকানা চিহ্নিত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে অবহিত করা হয়। পুলিশ জানিয়েছেন, তারা ১০ জনকেই হেফাজতে নিয়েছেন। ইতোমধ্যে মনিমালা দত্তকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনি ও রোববার যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে ১০ জন করোনা পজেটিভ রোগীকে ভর্তি করা হয়। তারা হলেন, মালা দত্ত, ফাতেমা বেগম, রোমা, মমিন, নাসিমা বেগম, শহিদুল ইসলাম, তার স্ত্রী শেফালি রানি, আমিরুল সানা ও সোহেল। এরা সবাই হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চলে গেছেন। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ