রাজবাড়ীতে সুজন তালুকদার (২৮) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন রিমন ও একরামুল নামে আরও দুজন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের রেললাইনের পাশে ভাদালের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সুজন তালুকদার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় গিয়াসউদ্দিন তালুকদারের ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সোমবার সন্ধ্যায় সুজন তালুকদার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। / যুগা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: