জেলার খবর

ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত
ট্রাক-বাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

মাদারীপুরের কালকিনি উপজেলায় পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর সরদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তাঁর ছেলে ইমাম সরদার (২০) গুরুতর আহত হন। উপজেলার পশু হাসপাতালের সামনে গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর সরদার পৌর এলাকার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

এলাকা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর সরদার তাঁর কলেজপড়ুয়া ছেলে ইমাম সরদারকে নিয়ে গতকাল সোমবার বিকেলে মোটরসাইকেলে করে কালকিনি কলেজের একটি কাজে রওনা দেন। এ সময় উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীর সরদারের মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই সাবেক কাউন্সিলর মো. মুজিবর রহমান বলেন, ‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকটিকে আটক করে জনতা।’ / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ