জেলার খবর

কমলগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

কমলগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে চাম্পারায় চা বাগানে সুমন গোয়ালা (৩২) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই চা বাগানের বিমল গোয়ালার ছেলে। সে বাগানের নিয়মিত চা শ্রমিক ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার আম পাড়া নিয়ে সুমন গোয়ালার সাথে তার চাচা মনোহর গোয়ালা ও তার দুই ছেলেদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনায় সুমন চা বাগান অফিসে গিয়ে বিচার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মনোহর গোয়ালা এবং তার দুই ছেলে বিশ্বজিত গোয়ালা ও সঞ্চিত গোয়ালা দা ও কুড়াল দিয়ে কুপিয়ে সুমন গোয়ালাকে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহত সুমনের শরীরে বিভিন্ন স্থানে দা ও কুড়াল দিয়ে কোপানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ