জেলার খবর

চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজহার আটক

চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজহার আটক
চট্টগ্রামে হেফাজত নেতা হারুন ইজহার আটক

চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটকের খবর পাওয়া গেছে।

হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টার দিকে নগরের লালখান বাজার মাদরাসা থেকে র‌্যাব তাকে আটক করে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক।

এদিকে, রাত ১টার দিকে হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, হারুন ইজহারকে র‌্যাব তুলে নিয়ে গেছে।

তবে র‌্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। হারুন ইজহারকে আটকের বিষয়ে জানার জন্য র‌্যাব-৭ এ মিডিয়া অফিসারকে ফোন করলেও রিসিভ করেননি।

গেল ২৬ মার্চ সহিংসতার ঘটনায় চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দশটি মামলা প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত প্রায় ৪০ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ