জেলার খবর

হেফাজত নেতা কাইয়ুম গ্রেপ্তার

হেফাজত নেতা কাইয়ুম গ্রেপ্তার
হেফাজত নেতা কাইয়ুম গ্রেপ্তার

নেত্রকোনায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলার একটি মাদ্রাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা আব্দুল কাইয়ুম হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক কমিটির শীর্ষ নেতা।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকোনা জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদ্রাসায় আত্মগোপন করে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে অভিযোগ চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গেপ্তারের পর বুধবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ