জেলার খবর

হেফাজত নেতা জুনায়েদ আল কাশেমী গ্রেপ্তার

হেফাজত নেতা জুনায়েদ আল কাশেমী গ্রেপ্তার
হেফাজত নেতা জুনায়েদ আল কাশেমী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও তাণ্ডবের মামলায় হেফাজত নেতা জুনায়েদ আল কাশেমীকে গ্রেপ্তার করেছে সিআইডি। হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন কাশেমী।

শনিবার (১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) জিসানুল হক ভোরের কাগজকে জানান, সিআইডির একটি টিম ঢাকা ব্রাহ্মণবাড়িয়া গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তিনি বেশ কয়েকটি মামলার এজহারভুক্ত আসামি তিনি।

গত কয়েক দিনে হেফাজতের বেশে কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতের আলোচিত ও বিতর্কিত নেতা মামুনুল হকের গ্রেপ্তারে আগে ও পরে রাজধানীসহ চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একধিক নেতাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গ্রেপ্তারকৃত হেফাজত নেতাদের বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডব থেকে শুরু করে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া সহিংসতার ঘটনা পর্যন্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় ধরপাকড় ও অভিযানের মধ্যেই হেফাজতের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। যে কমেটিতে গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই ছিলেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ