জেলার খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। রবিবার (২ মে) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন নিহত হন।

জৈন্তাপুরে থানার ওসি দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ