জেলার খবর

সিগন্যাল না মানায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক

সিগন্যাল না মানায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক
সিগন্যাল না মানায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রাক

খুলনার খানজাহান আলী থানাধীন আফিল গেট সংলগ্ন রেলক্রসিংয়ে একটি ট্রাক ও ট্রেন ইঞ্জিনে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার আহত হয়েছেন।

শনিবার (০১ মে) রাত ১০টার পর এ সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ট্রাক চালক ইউনুস আলী (৩৫) ও একই এলাকার মো. শিপনের ছেলে হেলপার হাসান (২৭)। তাদের স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, রাতে মংলা থেকে যশোরগামী একটি ট্রাক আফিল গেট রেলক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে বিপরীত পাশ দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালক মো. ইউনুস আলী ও হেলপার মো. হাসান আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান বলেন, ‘ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল অমান্য করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। একই সময়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গতিশীল থাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি উল্টে গেটম্যানদের ঘরের উপর গিয়ে পড়ে।’ / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ