জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজত নেতাদের বিরুদ্ধে এমপি মোকতাদিরের মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজত নেতাদের বিরুদ্ধে এমপি মোকতাদিরের মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজত নেতাদের বিরুদ্ধে এমপি মোকতাদিরের মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদকের মাওলানা মোবারক উল্লাহর বিরুদ্ধে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় দায়ের করা এই মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার পক্ষে আইনজীবী ও পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জব্বার মামুন এই মামলা করেন।

মামলায় অন্য আসামিরা হলেন- মাওলানা আশরাফুল হোসেন তপু, বোরহান উদ্দিন কাসেমী, আলী আজম, এরশাদ উল্লাহ, জুনায়েদ কাসেমী, নোমান আল হাবিব, মমিনুল হাসান তাজ, সুলেমান মোল্লা, এনামুল হক, আব্দুল হাকিম, মনজুরুল হক ও খালেদ মোশাররফ। এ ছাড়া অজ্ঞাত আরও এক থেকে দেড়শ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িায়া নারকীয় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের জেলা শাখার নেতাকর্মীরা। তারা তাণ্ডব চালিয়ে বৈধ সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র, গান পাউডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার ভয়াবহ ক্ষতিসাধন করেন।

মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়, হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারক উল্লাহসহ অন্যান্য আসামিদের নির্দেশে বিভিন্ন ফেসবুক পেজ, আইডি ও নিউজ পোর্টালে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহিতামূলক, বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস দিয়ে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করা হয়। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ