জেলার খবর

আশুলিয়া থেকে ৮ ছিনতাইকারী আটক

আশুলিয়া থেকে ৮ ছিনতাইকারী আটক
আশুলিয়া থেকে ৮ ছিনতাইকারী আটক

ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইচক্রের ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪। আটকরা হলেন- মো. আবুল হাসেম (২৮), রাজা মিয়া (৪০), বকুল শাহ (৩৫), কাবুল শেখ (২৫), মো. বাবুল খলিফা (৩৪), মো. তৈয়ব (৫৬), মো. জয়নাল আবেদীন (৪০), মো. তারেক (৩২)।

রোববার (২ মে) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ব্রিজে কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১টি কাচি, ১টি প্লাস, ২টি সুইস গিয়ার চাকু, ২টি স্ক্রু ড্রাইভার এবং ছিনতাইকৃত ৪টি মানিব্যাগ, ৭ টি মোবাইলসহ ৮ জন ছিনতাইকারীকে আটক করে।

তিনি বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ছিনতাই করে আসছিল। বিশেষ ক্ষেত্রে তারা ভুক্তভোগীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করত। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও তিনি জানান। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ