জেলার খবর

সিলেটে পিকআপ-মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

সিলেটে পিকআপ-মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩
সিলেটে পিকআপ-মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। উপজেলার দরবস্ত এলাকায় গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পিকআপভ্যানের চালক এবং অপর দুজন মোটরসাইকেলের আরোহী বলে জানা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার পিকআপভ্যানের চালক আশিক আহমদ এবং অপরজন গোলাপগঞ্জ উপজেলার সুহেল আহমদ। নিহত অন্যজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে সিলেটগামী একটি ট্রাক দরবস্ত এলাকায় সিলেট-তামাবিল সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও দুজন। পরে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ জানান, দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধারের কাজ চলছে।

এর আগে গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল সড়কে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ