জেলার খবর

ছেলের বিরুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মেয়ের মামলা

ছেলের বিরুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মেয়ের মামলা
ছেলের বিরুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মেয়ের মামলা

ভরণপোষণের দাবিতে ছোট ছেলে শরিফুল ইসলামের নামে আদালতে মামলা করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মেয়ে হাছিনা হক। রোববার (০২ মে) যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

হাছিনা হক যশোর শহরের নীলগঞ্জ সাহাপাড়ার মৃত হাজী ইসহাকের স্ত্রী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ৯ অক্টোবর হাছিনা তার ছেলেদের মাঝে জমিজমার এফিডেভিট করেন। এফিডেভিটে বাড়ির দ্বিতীয়তলার ফ্লাটটি তার বসবাসের জন্য নির্ধারিত ছিল। একইসঙ্গে প্রত্যেক ছেলে প্রতি মাসে তাকে ২ হাজার টাকা করে ভরণপোষণ দেবেন। কিন্তু ছোট ছেলে শরিফুল ইসলাম মাকে দ্বিতীয় তলার ফ্লাট থেকে জোর করে নামিয়ে দেয়। একইসঙ্গে টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেয়।

এমনকি ওই ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও তার বাবা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে দেওয়া সরকারের বিভিন্ন বীরত্বসূচক পুরস্কারগুলো ছেলে ছিনিয়ে নেয়। তিনি বাধ্য হয়ে সেজ ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় তিনি আদালতে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালতের পেশকার আব্দুল হালিম মামলা দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে আদালত এ মামলার সমন জারির নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ