জেলার খবর

পদ্মায় নৌদুর্ঘটনা : ২৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

পদ্মায় নৌদুর্ঘটনা : ২৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
পদ্মায় নৌদুর্ঘটনা : ২৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটসংলগ্ন এলাকায় গতকাল সোমবার সকালে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরই মধ্যে উদ্ধার হওয়া সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ওই স্পিডবোটের চালকও রয়েছেন। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, লাশ দাফন-কাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) ড. রহিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরই মধ্যে এই দুর্ঘটনা তদন্তে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৬টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে একটি স্পিডবোট ৩১ জন যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। স্পিডবোটটি শিবচরের কাঁঠালবারী (পুরাতন ফেরিঘাট) ঘাটের কাছে এলে পদ্মা নদীতে থাকা একটি বাল্কহেডের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা ডুবে যান।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শংকরদির পাড় গ্রামের তারা মিয়া বয়াতীর ছেলে আবু তাহের বয়াতী, সদর উপজেলার পশ্চিম চৌহদ্দি কলাগাছিয়া গ্রামের সুখদেব বাড়ৈর মেয়ে কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুপ্রিয়া বাড়ৈ, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের আবুল হোসেনের ছেলে কাউছার, চাঁদপুর মতলব থানাধীন মোহনপুর গ্রামের আলী হোসেন, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ছাদেক বেপারীর ছেলে রিয়াজউদ্দিন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আরজু সরদার ও তাঁর ছেলে ইয়ামিন। এরই মধ্যে নিহত ২৬ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ