জেলার খবর

খুলনায় ৪ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনায় ৪ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
খুলনায় ৪ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনা নগরীতে মঙ্গলবার অস্ত্র ও মাদকসহ চার মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঐ দিন রাত সাড়ে ৮টার দিকে নগরীর ১ নম্বর বয়রা ক্রস রোডে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম এসএম নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫)। তিনি সোনাডাঙ্গা মেইন রোডের এসএম শাহজাহানের ছেলে। নিহতের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ১ নম্বর বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল-দাড়ি কাটাতে অপেক্ষা করছিলেন নেওয়াজ।

সেখানে ১০-১২ জন লোক তাকে তাড়া করে সোনাডাঙ্গা আবাসিকের দিকে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।

এ সময় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত নেওয়াজের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ চারটি মামলা রয়েছে বলে জানান ওসি। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ