জেলার খবর

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মোহাম্মদ সাব্বির নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নড়াইল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেছন থেকে একটি ট্রাক সামনে থাকা সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকচালকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ