জেলার খবর

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ

কুষ্টিয়ার কুমারখালীতে সোহেল রানা লেনিন (৩৮) নামে এক আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজারে এঘটনা ঘটে। এ ঘটনার পর রাত ১১টার দিকে একই ইউনিয়নের দয়রামপুর গ্রামের মোল্লাপাড়া মাঠে দুইরাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পান এলাকাবাসী।

সোহেল রানা লেনিন চাপাইগাছি গ্রামের আব্দুল কুদ্দুস (সাবেক মেম্বর)-এর ছেলে এবং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ খানের নিকটতম আত্মীয়। বর্তমানে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গতকাল বুধবার রাতে হোগলা বাজারের একটি মুদি দোকানে বসে ছিলেন লেনিন, বাকু ও করিম। রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটরসাইকেলে চারজন দোকানের সামনে আসেন। এসময় লেনিন তাদের পরিচয় জানতে চাইলে একজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কোঁপ মারে। এতে তার একটি আঙ্গুল কেটে যায় তবে লেনিন এক হামলাকারীকে পিছন থেকে চেপে ধরেন। এসময় তারা লেলিনকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলি লেনিনের হাটুর নিচে লাগে। পরে আহত লেলিনকে স্বজনরা উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করেন।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান বলেন, লেনিন নামের একজন হাতে কোপ ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরা এ হামলা চালাতে পারে। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো যাবে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ