জেলার খবর

বান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্য গ্রেফতার

বান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্য গ্রেফতার
বান্দরবানে আরাকান আর্মির ৩ সদস্য গ্রেফতার

বান্দরবান থেকে গ্রেফতার করা হয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির প্রশিক্ষণপ্রাপ্ত ৩ সদস্যকে। তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল।

বুধবার (৫ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, বান্দরবান সদর উপজেলার প্রবেশ পথের রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে অটোরিকশা আটকে তল্লাশি করার সময় আরাকান আর্মির এই ৩ সদস্য গ্রেফতার হোন। আটককৃতরা হলেন- নিওয়াই (৩০), চসি (৩২) ও চলুমং (২৮)। তাদের সবার বাড়ি মিয়ানমারের আরাকান রজ্যের মান্দা এলাকায়।

এ প্রসঙ্গে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, আটক যুবকেরা কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করেছিল। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ওয়ালিদং এলাকা দিয়ে তারা এই দেশে প্রবেশ করে। তারা সবাই আরাকান আর্মির সদস্য। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়েছে। / আমাস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ