নাটোরের বাগাতিপাড়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ৮ মে) রাতে এ ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হওয়ার খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, একমাত্র সন্তান ঢাকায় থাকায় বাগাতিপাড়া উপজেলার নতুন পশ্চিমপাড়া গ্রামের বৃদ্ধ আমির হোসেন ও তার স্ত্রী আলেকা বেগম দম্পতি একাই বাস করতেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির বারান্দায় তাদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বাগাতিপাড়া থানার পরিদর্শক তদন্ত আবু সাদাদ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। / ভোকা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: