জেলার খবর

রাজশাহীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত, আহত ৫

রাজশাহীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত, আহত ৫
রাজশাহীতে ট্রাকচাপায় দুই পথচারী নিহত, আহত ৫

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন। শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বর বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় একটি ট্রাক এক্সভেটর মেশিন ( মাটি খনন ও উত্তোলন যন্ত্র) নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহী আসছিল। পথিমধ্যে ট্রাকটি গোদাগাড়ী বিদ্যুৎ অফিসের সামনে পৌছলে রাস্তা পারাপার হতে যাওয়া কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর আহত হন অন্তত পাঁচজন।

গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ