জেলার খবর

লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

 লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ আগুন
লাকসামের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫-২০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার (৮ মে) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে বাজারের নোয়াখালী রেলগেইটসংলগ্ন একটি মার্কেট এবং এর আশপাশের কয়েকটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বনফুল কনফেকশনারি, এস.আর ইলেকট্রনিক ও এর আশপাশে থাকা কয়েকটি ইলেকট্রনিক দোকান ও ওষুধের দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, খুব দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এলেও প্রয়োজনীয় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বিড়ম্বনায় পড়তে হয় তাঁদেরকে।

ঘটনাস্থল থেকে মাত্র ১৫০ ফুট দূরে জগন্নাথ দীঘিতে বেশ কিছুদিন ধরে লাকসাম পৌরসভার সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ফলে দীঘিটি পানিশূন্য করে শুকিয়ে ফেলা হয়েছে। পাশের এই বিশাল দীঘিটি ছাড়া বাজার এলাকায় আর কোনো পুকুর বা জলাশয় নেই। তবে ডাকাতিয়া নদীও বেশ দূরে।

পরে লাকসামের ফায়ার সার্ভিসের কর্মীরা নিজস্ব পানি দিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

এর আগে ২০১৭ সালের ২০ জানুয়ারি রাতে লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের স্বর্ণপট্টি, কাপড়িয়াপট্টি ও মনোহরিপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। এতে শতাধিক কোটি টাকার ক্ষতি হয়। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ