জেলার খবর

সুনামগঞ্জে ঘরে ঢুকে ছুরিকাঘাতে দম্পতিকে হত্যা

সুনামগঞ্জে ঘরে ঢুকে ছুরিকাঘাতে দম্পতিকে হত্যা
সুনামগঞ্জে ঘরে ঢুকে ছুরিকাঘাতে দম্পতিকে হত্যা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে এক দম্পতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার রাত পৌঁনে ৯টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মোর্শেদা বেগম (২৮)। এই দম্পতির চার সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ৯ বছর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রি করা নিয়ে কিছুদিন ধরে চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। বিক্রি করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে গত ২-৩ দিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে রোববার রাত ৮টার দিকে রাসেল মিয়া হঠাৎ আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ সময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে রাসেল মিয়া। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে জামালগঞ্জ হাসপাতালে নিয়ে যান। রাত পৌঁনে ৯টার দিকে জামালগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খুন হওয়া দম্পত্তির লাশ পুলিশের হেফাজতে রয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ