জেলার খবর

আদালতে ছেলের স্বীকারোক্তি

পাওনা টাকা না দেওয়ায় বাবাকে হত্যা

পাওনা টাকা না দেওয়ায় বাবাকে হত্যা
পাওনা টাকা না দেওয়ায় বাবাকে হত্যা

পাওনা টাকা না দেওয়ায় বাবা আহেজ প্রামাণিককে (৭০) পিটিয়ে হত্যার কথা স্বীকার করল ছেলে আব্দুর রহিম (৪৩)। শনিবার (৮ মে) রাতে ঢাকা থেকে পুলিশ আব্দুর রহিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর হত্যার কথা স্বীকার করে পুলিশ ও আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, আহেজ প্রাং অভাবের কারণে তার ছেলে আব্দুর রহিমের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। ২২ এপ্রিল রাত ৯টার দিকে রহিম বাবা আহেজ প্রামাণিকের কাছে পাওনা টাকা ফেরত চান। বাবা টাকা ফেরত দিতে না পারায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর থেকেই ছেলে রহিম পলাতক ছিল।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার বলেন, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি নিহতের ছেলে আব্দুর রহিমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ