মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।
মরদেহ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। / যুগা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: