জেলার খবর

রংপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রংপুরের কাউনিয়ায় পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার (৯ মে) অনমানিক সাড়ে ৫টারদিকে রংপুর-কড়িগ্রাম মহাসড়কে উপজেলার ভেলুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার কিশোরপুর গ্রামের আব্দুর রহিম খন্দকার (৭০) ও তার স্ত্রী উম্মে সালমা (৬০)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর থেকে আব্দুর রহিম তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে রংপুরে যাচ্ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ভেলুপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্ত্রী উম্মে সালমা মারা যায়।গুরুতর আহত আব্দুর রহিমকে স্থানীয়রা উদ্ধার কওে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান সেলিম বলেন, দুর্ঘটনাস্থল থেকে পিকআপ চালক আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। সে রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ সময় পিকআপটি জব্দ করা হয়।রাতে এ খবর লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ