জেলার খবর

জীবননগরে ট্রাকচাপায় পিষ্ট হেলপারের প্রাণ

জীবননগরে ট্রাকচাপায় পিষ্ট হেলপারের প্রাণ
জীবননগরে ট্রাকচাপায় পিষ্ট হেলপারের প্রাণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল আমিন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে (১১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন এলাকার মুছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড় করা ট্রাকের পেছনে দাঁড়িয়ে ছিলেন হেলপার আল আমিন। এসময় চালক ট্রাকটি ব্যাক গিয়ারে নিলে পেছনে থাকা হেলপার চাপা পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি আল মাসুম বলেন, আল আমিনের মাথা পিষ্ট হয়ে ঘিলু বের হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চালকের অসাবধানতায় হেলপার আল আমিনের মৃত্যু হয়েছে। তার মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ