জেলার খবর

বগুড়ায় নিজ ঘরে মর্মান্তিকভাবে বৃদ্ধা খুন

বগুড়ায় নিজ ঘরে মর্মান্তিকভাবে বৃদ্ধা খুন
বগুড়ায় নিজ ঘরে মর্মান্তিকভাবে বৃদ্ধা খুন

বগুড়ায় আছিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তিনি মৃত রমজান আলীর স্ত্রী।

স্বজনেরা নিহত আছিয়ার শয়ন কক্ষে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রাত পৌনে ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আছিয়ার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিমেক) মর্গে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, আছিয়া তার ছেলে, নাতি ও ছেলের বউকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন৷ মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেন। পরে স্বজনরা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ