জেলার খবর

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রি

ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রি
ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রি

গণপ‌রিবহন বন্ধ থাকায় শে‌ষের দি‌কে ঈদ যাত্রায় মহাসড়‌কে মানু‌ষের দূ‌র্ভোগ চর‌মে পৌঁছে‌ছে। এ‌তে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের টাঙ্গাই‌লের ক‌রটিয়া হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর পর্যন্ত প্রায় ৩০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে গা‌ড়ির দীর্ঘ সা‌রির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

গতকাল মঙ্গলবার (১১ মে) রা‌তে মহাসড়‌কে গা‌ড়ির চাপ কিছুটা কম থাক‌লেও ভোররাত থে‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে‌ছে। এ‌তে কোথাও কোথাও থে‌মে থে‌মে ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে যানবাহন।

আজ বুধবার (১২ মে) সকাল থে‌কেই মহাসড়‌কে এই প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে যানজট নিরস‌নে কাজ কর‌ছে পু‌লিশ।

সরকারি বিধিনিষেধ সত্ত্বেও খোলা পিকআপ, ট্রাক,অ্যাম্বুলেন্স, মাই‌ক্রো‌বাসে গাদাগা‌দি ক‌রে যে‌তে দেখা গে‌ছে। ক‌রোনা স‌চেতনতার কোনো বালাই লক্ষ্য করা যায়‌নি যাত্রীদের অধিকাংশের ভেতর। আজ ভোরবেলা থে‌কেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের কর‌টিয়া বাইপাস, টাঙ্গাই‌লের আ‌শিকপুর বাইপাস, রাবনা বাইপাস ও এ‌লেঙ্গা‌য় প্রচুর মানুষ যানবাহ‌নের অ‌পেক্ষা কর‌তে দেখা গে‌ছে। এছাড়া যানবাহন না পে‌য়ে অ‌নেকেই হে‌টে রওনা দি‌য়েছে।

টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের সা‌র্জেন্ট কাজী অ‌লিদ জানান, ভোর থে‌কেই মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গে‌ছে। এ‌তে মহাসড়‌কের কোথাও কোথাও যানবাহন থে‌মে থে‌মে চল‌ছে। বর্তমা‌নে বঙ্গবন্ধু সেতু হ‌তে কর‌টিয়া পর্যন্ত মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘ সা‌রি র‌য়ে‌ছে।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়‌কে গা‌ড়ির যথেষ্ট চাপ র‌য়ে‌ছে। ত‌বে গা‌ড়ি কোথাও থে‌মে নেই। ৫‌ কি‌লো‌মিটার গ‌তি‌তে সড়‌কে যানবাহন চলাচল কর‌ছে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ