জেলার খবর

ফেরিতে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

ফেরিতে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু
ফেরিতে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

করোনার মহামারির কারণে ঈদযাত্রায় বিধিনিষেধ থাকার পরও শিমুলিয়া ঘাট থেকে ফেরিতে গাদাগাদি করে বাংলাবাজার আসার সময় পদদলিত হয়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন কমপক্ষে ২০ জন।

বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঢাকা পোস্টকে জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। শিশুটির নাম আনছার মাদবর (১২)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘাট সূত্রে জানা গেছে, দুপুরে বাংলাবাজারের তিন নম্বর ফেরিঘাটে শাহপরাণ নামে ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে পদদলিত হয়ে শিশু আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।

এরপর এনায়েতপুরী নামে আরেকটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। কিন্তু ফেরিটি প্রায় তিন ঘণ্টা দেরিতে শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। এতে প্রচণ্ড তাপদাহ ও যাত্রীদের ভিড়ের চাপে ফেরির মধ্যই দুই নারী ও দুই পুরুষ মারা যান। তাপদাহে কমপক্ষে ২০ জন অসুস্থ হয়েছেন। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ