জেলার খবর

নরসিংদীতে পুলিশের ওপর স্থানীয়দের হামলা, আহত ৪

নরসিংদীতে পুলিশের ওপর স্থানীয়দের হামলা, আহত ৪
নরসিংদীতে পুলিশের ওপর স্থানীয়দের হামলা, আহত ৪

নরসিংদীর রায়পুরায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দু’জন টেটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলো, রায়পুরা থানার উপ-পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হয়েছে। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় জড়িতদের গ্রেফতার করতে এলাকায় পুলিশি অভিযান চালানো হচ্ছে। / যমুনা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ