জেলার খবর

বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড
বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে সেতুর টোল আদায়ের রেকর্ড ভঙ্গ হয়েছে গেল ২৪ ঘণ্টায়।

গতকাল বুধবার (১২ মে) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫২ হাজার ৭৫৩টি। আর টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা। এর আগে মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে টোল আদায় হয়েছিল দুই কোটি ৭৩ লাখ টাকা।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। যা বিগত টোল আদায়ের ইতিহাসকে ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে। এবার বিপুল সংখ্যক গণপরিবহন ছাড়াও সেতুর ওপর দিয়ে যাওয়া ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় গণপরিবহনের পাশাপাশি অন্যান্য পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। এতে সেতুর টোল প্লাজায় সারাক্ষণ চাপ ছিল। চালু হওয়ার পর এই সেতুতে গত ২৪ ঘণ্টার মতো এতো পরিবহন টোল আদায় হয়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে। সাধারণ দিনে যে পরিমাণ যানচলাচল করতো তার চেয়ে কম যানবাহন মহাসড়ক দিয়ে চলাচল করছে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার কোনো সম্ভবনা নেই কারণ ঢাকার বাইপাইল, চন্দ্রা, গাজীপুর অংশে তেমন পরিবহন বা মানুষের চাপ নেই।

জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মহাসড়কে যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। কোথাও যানবাহন আটকে নেই। তবে গেল দুই দিন মহাসড়কে প্রচুর গাড়ির চাপ ছিল।

জানা গেছে, সরকার ঘোষিত কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঈদে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছে হাজার হাজার মানুষ। এসব যাত্রীদের বাস না পেয়ে খোলা ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রো ও মোটরসাইকেলযোগে যেতে দেখা গেছে। এসময় প্রতিদিনই বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ডসংখ্যক যানবাহন পারাপার হয়েছে। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ