জেলার খবর

ট্রাক-ভটভটি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

ট্রাক-ভটভটি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত
ট্রাক-ভটভটি সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবার (১৫ মে) সকাল ৯টার দিকে উপজেলার ধানসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইব্রাহিম হোসেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম, তোসিকুল ইসলাম ও আলাউদ্দিন হক। তারা ধান কাটার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমস্তাপুর উপজেলার আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ওপরে থাকা তিন ধান কাটার শ্রমিক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন কমপক্ষে ছয় শ্রমিক। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ