জেলার খবর

সিগারেট ধরাতে গিয়ে গ্যাসলাইটার বিস্ফোরণ, দগ্ধ ৫

সিগারেট ধরাতে গিয়ে গ্যাসলাইটার বিস্ফোরণ, দগ্ধ ৫
সিগারেট ধরাতে গিয়ে গ্যাসলাইটার বিস্ফোরণ, দগ্ধ ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ গ্যাসলাইটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ভরাপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— প্রদীপ দাশ (৫২), মধু সুদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকেজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকলিয়া থানাধীন ভরাপুকুরপাড় এলাকায় আবদুল হামিদ মিয়া বাসায় গ্যাসলাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই কক্ষে আগুন ধরে যায়। এ সময় ওই কক্ষের পাঁচজন দগ্ধ হন।

পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ