জেলার খবর

ট্রাক-পিকআপ ভ্যানের সংর্ঘষে ৩ জন নিহত

ট্রাক-পিকআপ ভ্যানের সংর্ঘষে ৩ জন নিহত
ট্রাক-পিকআপ ভ্যানের সংর্ঘষে ৩ জন নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বেগুনবোঝাই একটি পিকআপ অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপচালক।

রোববার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আমিনুল ইসলাম (৩৬), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘেরচর গ্রামের বাসিন্দা।

ত্রিশাল থানার এএসআই মো. তোফাজ্জল হোসেন জানান, রাত সোয়া ১২টার দিকে বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে রায়মনি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা শিশুসহ তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পিকআপকে ধাক্কা দেওয়া গাড়িটির খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ