জেলার খবর

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চট্টগ্রামের মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে মিনহাজের বিরুদ্ধে মিরসরাই থানায় ওই কিশোরীর (১৪) মা বাদী হয়ে একটি অভিযোগ দেন। গ্রেপ্তার মিনহাজ মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া ৬ নন্বর ওয়ার্ডের সফিকুল ইসলামের ছেলে।

ওই কিশোরীর মা অভিয়োগ করেন, তিনি এক ছেলে ও এক মেয়ে নিয়ে পৌরসভার তারাকাটিয়া এলাকায় সালমা ম্যাডামের ভবনের নিচ তলার একটি কক্ষে ভাড়া থাকেন। অভিযুক্ত মিনহাজও তাদের পাশের একটি কক্ষে বাসা ভাড়া থাকতেন। একই জায়গায় থাকার কারণে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল।

তিনি বলেন, গত শুক্রবার (১৪ এপ্রিল) ঈদের দিন সকালে তার মেয়েকে মিনহাজ বেড়াতে যাওয়ার কথা বলে তার বাসায় নিয়ে যায়। এসময় বাসায় মিনহাজের স্ত্রী না থাকার সুযোগে সে তার মেয়েকে জোর করে ধর্ষণ করে। পরে তার মেয়ে বাসায় এসে ঘটনা তাকে জানালে তিনি বিষয়টি স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করেন।

মিরসরাই থানার পরিদর্শক দীণেশ দাশগুপ্ত জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত নুরউদ্দিন হোসেন মিনহাজকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মিনহাজ বিয়ের প্রলোভন দেখিয়েছিল। কিন্তু মিনহাজ আগেও নোয়াখালী ও মিরসরাইয়ে সৈয়াদালী এলাকা থেকে দুই বিয়ে করে। গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ