জেলার খবর

অগ্নিকান্ডে পুড়ে গেছে ছয়তলা ভবনসহ ৮ দোকান

অগ্নিকান্ডে পুড়ে গেছে ছয়তলা ভবনসহ ৮ দোকান
অগ্নিকান্ডে পুড়ে গেছে ছয়তলা ভবনসহ ৮ দোকান

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে জ্বালানি তেলের দোকান (পেক পয়েন্ট), ছয়তলা ভবন সহ ৮টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

ফায়ার সাভিস ও পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮ টার দিকে একটি ভাঙ্গারি দোনের প্লাষ্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্থের মধ্যে পার্শবর্তী জ্বালানি তেলের দোকানে (পেক পয়েন্ট) আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় জ্বালানি ভর্তি বেশ কয়েক ড্রাম তেল ও রান্না কাজে ব্যবহৃত কেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে বিস্তার করলে ছয় তলা ভবন সহ আশে পাশে আরও কয়েকটি দোকান মিলে ৮টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে আসা ফয়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘন্টাপর রাত সাড়ে ১১ আগুন নিয়ন্ত্রনে আনে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতি নিরুপনের কাজ চলছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ