জেলার খবর

ঝালকাঠিতে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
ঝালকাঠিতে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মো. হালিম খলিফা (৪৫) নামের এক আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি গ্রামে গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

নিহত হালিম মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

হালিম খলিফার বড় বোন ফেরদৌসি আক্তার জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী মন্টু খলিফার সঙ্গে হালিমের বিরোধ চলছিল। গতকাল সোমবার রাত ৮টার দিকে হালিম, লিটন ও সাইদুল বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় মন্টু খলিফা, তুহিন খান, শাহিন ও শামিমসহ কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হালিম গুরুতর আহত হন। এ সময় হালিমের চিৎকারে তাঁর স্ত্রী সুখী আক্তার ছুটে এলে তাঁকেও আহত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হালিমকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ