জেলার খবর

পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

 সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের তিন বন্ধু রাউফু গাজী, তুর্য জমাদ্দার ও সান। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত নড়াইলের তিন বন্ধু রাউফু গাজী, তুর্য জমাদ্দার ও সান। ছবি : সংগৃহীত

নির্মাণাধীন পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না নড়াইলের তিন বন্ধুর। সেতু দেখে আজ সোমবার সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় মাওয়া-নড়াইল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

নিহত তিন বন্ধু হলো রাউফু গাজী (১৭), তুর্য জমাদ্দার (১৭) ও সান (১৭)। রাউফু গাজী নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের গাজী আমিনুর রহমানের ছেলে, তুর্য জমাদ্দার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল জমাদ্দারের ছেলে ও সান শহরের আবদুল মান্নানের ছেলে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দেখতে সমবয়সী ১৫-১৬ জন আজ সকালে মোটরসাইকেল নিয়ে নড়াইল শহরের বাড়ি থেকে বের হয়। এদের মধ্যে একাদশ শ্রেণিতে পড়ুয়া তিন বন্ধুও ছিল। তারা একটি মোটরসাইকেলে ছিল। সেতু দেখে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় জয় বাংলা স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দেয়। এতে দুই বন্ধু ঘটনাস্থলে মারা যায়। এ সময় মুমূর্ষু অবস্থায় সানকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবরে নড়াইল শহরে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যরা শোকে স্তব্ধ হয়ে গেছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ