জেলার খবর

কোয়ারেন্টিনে গৃহবধূ ধর্ষণ: অভিযুক্ত এএসআই বরখাস্ত

কোয়ারেন্টিনে গৃহবধূ ধর্ষণ: অভিযুক্ত এএসআই বরখাস্ত
কোয়ারেন্টিনে গৃহবধূ ধর্ষণ: অভিযুক্ত এএসআই বরখাস্ত

খুলনা নগরীর প্রাইমারি টিচারার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মহিলা হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশের এএসআই মোখলেছুর রহমানকে (৪৪) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কেএমপি’র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর পুলিশ এবং জেলা প্রশাসন ঘটনার তদন্ত করছে।

নির্যাতিত গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) খুলনা সদর থানায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত এএসআই মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই আবু সাঈদ বলেন, এএসআই মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে সোমবার (১৭ মে) আদালতে পাঠানো হয়। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত মোখলেছুর রহমান কেএমপির কোর্ট সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনার পিটিআই’র মহিলা হোস্টেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। তিনি যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ঘটনাটি মহানগর পুলিশ এবং জেলা প্রশাসন তদন্ত করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই ঘটনা সত্য বলে মহানগর পুলিশ জানতে পেরেছে।

খুলনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১ মে থেকে ভারত থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। খুলনার বিভিন্ন হোটেল, সরকারি-বেসরকারি ১২টি প্রতিষ্ঠানকে কোয়ারেন্টিন সেন্টার বানানো হয়েছে। সেখানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বর্তমানে খুলনার ১২টি প্রতিষ্ঠানে ৩৭৫ জন ভারতফেরত নাগরিক কোয়ারেন্টিনে আছেন। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ