জেলার খবর

ফেনীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৪

ফেনীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৪
ফেনীতে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নিহত ৪

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখিপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম। একজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাগেছে, ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের করেরহাটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ছাগলনাইয়া উপজেলার বারিয়াপুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ