জেলার খবর

২০ ফুট নিচে ছিটকে পড়ল মাইক্রোবাস, আহত ১৪

ছবিঃ সারাবাংলা
ছবিঃ সারাবাংলা

বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে নারী ও শিশুসহ গাড়িতে থাকা ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ভোরে পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনা জেলার খালিশপুর থানার ওয়াসিব হাসান, দৌলতপুর থানার তুহিন খান, কাঠালিয়া থানার তাসলিমা আক্তার, কাশদিয়া থানার অনিক, বাগেরহাট জেলার চিতলমারী থানার শুক্কুর আলী, ফকিরহাট থানার রবিউল, গোপালগঞ্জ জেলার কাটারীপাড়া থানার তাহমিন হোসেন, চাঁদপুর জেলার আয়েশা আক্তার, পরমজাখান এলাকার তাসলিমা ও একই এলাকার ইয়াছিন সহ ১৪ জন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রামের উদ্দেশে খুলনা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ছেড়ে আসে। পথে গোপালগঞ্জ ও চাঁদপুর থেকেও যাত্রী নেয় গাড়িটি। বৃহস্পতিবার ভোরের দিকে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুকনা (পানি নেই) খালে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সকল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত এক যাত্রী জানান, তারা সবাই ঘুমে ছিলেন। হঠাৎ করে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় সবাই আহত হন। প্রধান সড়ক থেকে অন্তত ২০ ফুট নিচে ছিটকে পড়েছিল গাড়িটি।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ