জেলার খবর

বান্দরবানে প্রবাসীর বাড়িতে স্ত্রী ও দুই মেয়ের লাশ

বান্দরবানে প্রবাসীর বাড়িতে স্ত্রী ও দুই মেয়ের লাশ
বান্দরবানে প্রবাসীর বাড়িতে স্ত্রী ও দুই মেয়ের লাশ

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ নামক এক ব্যক্তির দু’কন্যাসহ তিন জনকে খুন করা হয়েছে বলে জানা গেছে। মরদেহ পড়ে আছে মেঝেতে। শুক্রবার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় লামা থানা পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তালাবদ্ধ ঘরে তিনজনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) ও তার দুই কন্যা রাফি (১৩) এবং দশ মাসের নূরী। তাদের সবার শরীর ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলে, নিহতের মধ্যে মা মাজেদা বেগম ও তার ১০ মাসের শিশু কন্যার লাশ ঘরের মেঝেতে এবং ১৩ বছরের রাফির লাশ খাটের উপর পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত খুন। ঘরের ভেতর আলমিরার তালা ভাঙা। কাপড়-চোপড় সব কিছুই এলোমেলো। র্দুবৃত্তরা বাইর থেকে তালা মেরে চলে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগের দিন বৃহস্পতিবার মাজেদার অপর শিশু সন্তানকে নিয়ে শ্বাশুড়ি পার্শ্ববর্তী আলীকদম উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। শুক্রবার সকাল থেকে এই বাড়িতে কারো সাড়া শব্দ পাননি প্রতিবেশিরা। পড়ে রাত সাড়ে সাতটার দিকে প্রতিবেশিরা ঘরের জানালা দিয়ে দুইটি মরদেহ দেখতে পুলিশে খবর দেয়। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ