সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, তাড়াশ উপজেলার তারাটিয়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মুক্তি খাতুন (৬) ও তার খালাতো ভাই বগুড়ার ধুনট উপজেলার মুকুল শেখের ছেলে আতিক (৭)।
তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্বাসুজ্জামান আব্বাস বলেন, গতকাল শুক্রবার বিকেলে দুই শিশু তারাটিয়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
পরে গতকাল রাতে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে পারিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। / এনটিভি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: