জেলার খবর

ফেসবুকে মহানবীকে কটূক্তির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

গ্রেফতার (প্রতীকি ছবি)
গ্রেফতার (প্রতীকি ছবি)

ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) দুপুরে সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শিক্ষার্থী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল কবির আলমগীর বাদি ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায়ই তাকে গ্রেফতার করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলা এবং গ্রেফতারের কথা নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার অভিযুক্ত ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার এক বন্ধুর ইনবক্সে হযরত মুহাম্মাদকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ একটি ম্যাসেজ পাঠান। পরে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ